ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

“বৃষ্টি এবং তুমি”

  • আপডেট সময় : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • / 1914
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 কবি- হাসিনা মরিয়ম

 বারান্দার দেয়াল ঘেসে নিমগাছটা দাঁড়িয়ে আছে,
 অঝোর ধারায় বৃষ্টি ঝরে পড়ছে গাছের শাখা প্রশাখায়,
 বারান্দায় একাকি দাঁড়িয়ে বৃষ্টির রিমঝিম শব্দে
        বিষন্নতা গ্রাস করে আমায়......
 খুব বেশী মনে পড়ে তোমাকে
   বৃষ্টি আর তুমি যেনো একই সুতোয় গাঁথা...
 কোন এক বৃষ্টি ভেজা ক্ষনে 
        তোমার সাথে আমার পরিচয়,
 প্রথম যৌবনের মত জীবনের প্রথম ভালোবাসা......
 ঝুম বৃষ্টিতে চারিদিকে একধরনের রহস্য ময়তা
 এরই মাঝে তুমি আর আমি দাঁড়িয়ে আছি
 ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ছুঁয়ে যাচ্ছে আমার শরীর
 তির তির করে কাঁপছে পেলব লতার মত
        আমার লতানো শরীর...
 দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি
 মনে হচ্ছে আদি অনন্তহীন যুগ ধরে
         দুজন দুজনকে দেখছি...      
 বিষণ্ণ বিকেলে তুমি আর আমি ছাড়া কোথাও কেউ নেই
 তুমিই প্রথম হাত বাড়িয়ে দিলে আমার দিকে
 মনে হয়েছে আমরা পৃথিবীর প্রথম মানব মানবী,
 সেদিন মনে হয়েছে আমার
 তোমাকে আমি জনম জনম ধরে চিনি,
 আজ একাকি নিঃসঙ্গতার মাঝে তোমাকে বয়ে বেড়াচ্ছি আমি
          তোমাকে ছাড়া আমি কেউ না...
 নিঃসঙ্গতার মাঝে তোমাকে অনুভব করি ভীষনভাবে...
           কে বলে তুমি নেই...
 আমি জানি তুমি মিশে আছো আমার অস্তিত্বে...।।

 বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

“বৃষ্টি এবং তুমি”

আপডেট সময় : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
 কবি- হাসিনা মরিয়ম

 বারান্দার দেয়াল ঘেসে নিমগাছটা দাঁড়িয়ে আছে,
 অঝোর ধারায় বৃষ্টি ঝরে পড়ছে গাছের শাখা প্রশাখায়,
 বারান্দায় একাকি দাঁড়িয়ে বৃষ্টির রিমঝিম শব্দে
        বিষন্নতা গ্রাস করে আমায়......
 খুব বেশী মনে পড়ে তোমাকে
   বৃষ্টি আর তুমি যেনো একই সুতোয় গাঁথা...
 কোন এক বৃষ্টি ভেজা ক্ষনে 
        তোমার সাথে আমার পরিচয়,
 প্রথম যৌবনের মত জীবনের প্রথম ভালোবাসা......
 ঝুম বৃষ্টিতে চারিদিকে একধরনের রহস্য ময়তা
 এরই মাঝে তুমি আর আমি দাঁড়িয়ে আছি
 ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ছুঁয়ে যাচ্ছে আমার শরীর
 তির তির করে কাঁপছে পেলব লতার মত
        আমার লতানো শরীর...
 দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি
 মনে হচ্ছে আদি অনন্তহীন যুগ ধরে
         দুজন দুজনকে দেখছি...      
 বিষণ্ণ বিকেলে তুমি আর আমি ছাড়া কোথাও কেউ নেই
 তুমিই প্রথম হাত বাড়িয়ে দিলে আমার দিকে
 মনে হয়েছে আমরা পৃথিবীর প্রথম মানব মানবী,
 সেদিন মনে হয়েছে আমার
 তোমাকে আমি জনম জনম ধরে চিনি,
 আজ একাকি নিঃসঙ্গতার মাঝে তোমাকে বয়ে বেড়াচ্ছি আমি
          তোমাকে ছাড়া আমি কেউ না...
 নিঃসঙ্গতার মাঝে তোমাকে অনুভব করি ভীষনভাবে...
           কে বলে তুমি নেই...
 আমি জানি তুমি মিশে আছো আমার অস্তিত্বে...।।

 বিডিসংবাদ/এএইচএস