ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

করোনায় মৃত্যুবরণ করলেন ব্রাজিল প্রবাসী এবাদুর রহমান শামীম

  • আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / 558
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহম্মদ মীরু, ল্যাটিন আমেরিকা

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এবাদুর রহমান শামীম (৪২) নামের একজন ব্রাজিল প্রবাসী বাংলাদেশি (ইন্নালিল্লাহি…)।

তাঁর বাড়ি সিলেট জেলায় এবং তিনি ব্রাজিলের অন্যতম প্রবাসী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ব্রাজিলের সহ: কোষাধ্যক্ষ ছিলেন।

দীর্ঘ ২৫ দিন ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার ব্রাজিল সময় সন্ধ্যা ৬টায় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী দুই ছেলেমেয়ের জনক এবাদুর রহমান শামীম পরিবার নিয়ে প্রায় ৭ বছর ব্রাজিল সাও পাওলোতে বসবাস করতেন এবং প্রবাসীদের মধ্যে খুব সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন।

তাঁর মৃত্যুতে ব্রাজিলের সর্বস্তরের প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ব্রাজিল সাও পাওলো মসজিদ কমিটির সভাপতি প্রবাসী আবদুস সাত্তার তাঁর লাশ দাফনের বিষয়ে তদারকি করছেন এবং সকলের সম্মিলিতভাবে তাঁর লাশ যথসময়ে হাসপাতাল থেকে হস্তান্তর ও দাফন সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

করোনায় মৃত্যুবরণ করলেন ব্রাজিল প্রবাসী এবাদুর রহমান শামীম

আপডেট সময় : ০৪:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০