ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এশিয়ার অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সাক্ষরিত

  • আপডেট সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • / 335
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এশিয়ার শীর্ষস্থানীয় পঞ্চাশটিরও অধিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২১-২৩ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় ফিলিপাইন নরমাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ)- ২০১৭এর ১৬তম সভায় এসব সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়।

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ)- ২০১৭এর ১৬তম সভায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদীন এর চেয়ারম্যান ব্রিগেডিয়াার জেনারেল দাতুক এমিরিটাস প্রফেসর ড. কামারুদ্দিন বিন হোসেন এর সাথে চুক্তি চুক্তি বিনিময় করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্মারক ও চুক্তিতে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।  আন্তজার্তিক পরিসরে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটিই সবচেয়ে বড় সমঝোতা স্মারক যেখানে ১৭টি দেশ অংশগ্রহণ করেছে।  সমঝোতা স্মারক স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, তাইওয়ান, কম্বোডিয়া ইত্যাদি।

এসব সমঝোতা চুক্তির কারণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষাক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী-শিক্ষক বিনিময়, গবেষক বিনিময় ও যৌথ গবেষণা পরিচালনায় সুবিধা হবে।  এসব চুক্তির ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্তর্জাতিক উৎস থেকে গবেষণার তথ্য সংগ্রহ, পড়ালেখার উপকরণ সংগ্রহ, বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও অংশগ্রহণ, শিক্ষাবৃত্তির সুযোগ, সামার প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগসহ বিদেশি ডিগ্রি লাভ করতে পারবেন।

এবারের ১৬তম এইউপিএফ সভায় ড. মোঃ সবুর খানের সফরসঙ্গী হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারী পরিচালক ও ডিআইইউ চেয়ারম্যানের বিশেষ সহকারী আহমেদ শামীম আনসারী। উল্লেখ্য, ‘উদ্ভাবন ও দুরদর্শিতা : উত্তম বিশ্বের জন্য শিক্ষা সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর এইউপিএফ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এশিয়ার অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সাক্ষরিত

আপডেট সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭