ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

‘ডিআইআইটি’-এর শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দিল ড্যাফোডিল

  • আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
  • / 531
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদক

বিগতবারের মত এবারো ‘একজন শিক্ষার্থী, একটি ল্যাপটপ’ প্রকল্পের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি (ডিআইআইটি) শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ড্যাফোডিল ।

গতকাল ২৩ সেপ্টেম্বর,২০১৯ সোমবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ডিসিএল ব্র্যান্ডের ল্যাপটপ তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এই কর্মসূচির আয়োজন করে আসছে ড্যাফোডিল। তারই ধারাবাহিকতায় এই আয়োজন করে প্রতিষ্ঠানটি ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান

তথ্য ও প্রযুক্তির গুরুত্বারোপ করে ড. আতিউর রহমান বলেন, ” একটি সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে আমাদের প্রযুক্তিকে বিশেষভাবে গ্রহন করতে হবে এবং শিক্ষার্থীরা এর দ্বারা তাঁদের জ্ঞানের পরিধি বাড়িয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে এবং বাংলাদেশের ভাবমূর্ত্বী উজ্জ্বল করবে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, ” ড্যাফোডিল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের উদ্যোগটি একটি সাহসী ও সময়োপযোগি পদক্ষেপ বলে মনে করি।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করে বিরল দৃষ্ঠান্ত প্রতিষ্ঠা করেছে ড্যাফোডিল যা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে।

ড্যাফোডিল ফ্যামিলির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান

ড্যাফোডিল ফ্যামিলির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ যেন বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ল্যাপটপ বিতরণ উৎসব সেই কার্যক্রমেরই অংশ। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় চায় তথ্যপ্রযুক্তিতে উন্নত একটি জাতি গড়তে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং ডিআইআইটির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এবং ডিআইআইটির অধ্যক্ষ মো. শাখাওয়াত হোসেন। ।

ড্যাফোডিল কম্পিউটার্সের সহায়তায় বিশ্ববিদ্যালয়টি ২০১০ সাল থেকে এই কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

‘ডিআইআইটি’-এর শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দিল ড্যাফোডিল

আপডেট সময় : ০৩:৪৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯