ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ডিআইআইটি’তে চলছে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম

  • আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
  • / 421
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ

মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় যা এখনও চলমান।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশনাকে শ্রদ্ধা জানিয়ে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছে ড্যাফোডিল পরিবারের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ড্যাফোডিল ইন্সটিটিউট অফ আইটি।

গত ১৬ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের রেজিস্ট্রার দফতর থেকে শিক্ষার্থীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক, করোনা ভাইরাসের বিস্তাররোধে ১৮ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে ড্যাফোডিলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সরেজমিন শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে, তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদেরকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে এবং অনলাইনে উপস্থিতি নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সকল কুইজ, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনও পূর্ব নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী পরিচালিত হবে। এ ব্যাপারে শিক্ষার্থীদেরকে তাদের কোর্স শিক্ষকের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছে ড্যাফোডিল।

অনলাইনে চলছে ডিআইআইটির শিক্ষার্থীদের ক্লাস পর্ব

ড্যাফোডিল পরিবারের অঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এই ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতি জন্য শিক্ষার্থীদের ঘরে বসে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত রাখার পদক্ষেপ গ্রহন করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশীদ বাংলাদেশের এই বর্তমান সংকটময় পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য সকলকে আহবান জানান এবং ড্যাফোডিল পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ড. মোঃ সবুর খান সকলকে এ বিষয়ে লক্ষ্য রাখতে বলেন।

ডিআইআইটির গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর এস এম মাহফুজুর রহমান এর সুদৃঢ দিকনির্দেশনায় গত ১৬ই মার্চ (সোমবার) অধ্যক্ষ জনাব ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন চলমান পরুস্থিতিতে ডিআইআইটির এর সকল শিক্ষা কার্যক্রমকে অনলাইন ভিত্তিক করার ঘোষণা দেন।

ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন প্রদানের জন্য ‘গুগল ক্লাসরুম’, কুইজের জন্য ‘কাহুত ডটকম’ এবং লাইভ ক্লাসের জন্য ‘গুগল মিট’ প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে ক্লাস পরিচালনা শুরু করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির এর ক্রমবিকাশ পাঠোন্নয়নে ও সম্প্রসারনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরনে এবং বর্তমান সংকট নিরসনের জন্য উপরের পদক্ষেপ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যাক্ত করেন।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

ডিআইআইটি’তে চলছে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম

আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০