ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ডিআইইউ’তে ‘রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 316
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

গত ১২ই মার্চ ২০১৭ রবিবার,  সকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের  ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসের সংস্কৃতি বিভাগের আয়োজনে  এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মস্কো স্টেট ইউনিভার্সিটির স্নাতক পড়ুয়া শিক্ষার্থী একাতেরিনা তুরিনা ও অ্যানটন ভ্যারেসচাগিন তাদের শিক্ষা অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া রাশিয়ান স্টেট নিউক্লিয়ার অ্যানার্জি কর্পোরেশন ‘রোসাটম’ এর জনসংযোগ বিভাগের প্রধান অ্যালেকজান্দার অ্যান্টিপিন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. ফখরে হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। ফখরে হোসেন তার বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচারের (আরএসসিএস) প্রধান অ্যালেকজান্ডার পি. ডেমিন রাশান ভাষা ও সংস্কৃতি শেখার জন্য  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আরএসসিএস-এর লাইব্রেরি পরিদর্শনের আহ্বান জানান।

এ সময় তিনি রাশিয়ান সরকারের শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
সেমিনারের শেষ অংশে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সবশেষে আমন্ত্রিত অতিথিদের হাতে স্যুভেনির তুলে দেওয়ার মধ্য দিয়ে সেমিনার শেষ হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ডিআইইউ’তে ‘রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭