ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোহিঙ্গাদের গ্রাম দখল ও নিরাপত্তা ঘটনায় আরাকান আর্মির বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান প্রেসিডেন্টের সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা ঘটাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০-এর সনদ অনুমোদন স্থগিত করেছে এফএএ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ পেলেন ফেরদৌসী মিষ্টি মিরসরাইয়ে গৃহায়ণের আবাসন প্রকল্প সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ এন্টি টেররিজম ইউনিটের নতুন নাম স্পেশাল রেসপন্স ইউনিট

ফেনীতে ডাঃ হারুনের বিনামূল্যে চিকিৎসা সেবাকেন্দ্রের ব্যাপক সাড়া

  • আপডেট সময় : ১০:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
  • / 989
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদক

ফেনীতে ডা. এ বি এম হারুনের নিজস্ব উদ্যোগে গড়ে উঠা বিনামূল্যে স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান নূরুর নাহার মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকার শমরিতা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট চিকিৎসক ডা. এ বি এম হারুন তার নিজ গ্রামে তাঁর এ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা থাকায় শুধু ফেনী জেলার নয়, পার্শ্ববর্তী অন্যান্য জেলার রোগীরাও ভিড় জমাচ্ছেন।

গত ৬ মার্চ, ২০১৫’তে ফেনী থেকে ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ফাজিলপুর গ্রামে এই নূরুর নাহার মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল তিনি প্রতিষ্ঠা করেন। ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে পুরুষ, মহিলা, শিশু ওয়ার্ড।

চক্ষু চিকিৎসার জন্য আগত রোগীদের এ হাসপাতালে বিশেষজ্ঞ চক্ষু সার্জন দ্বারা চোখের ছানি অপারেশনসহ সব প্রকার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। বিশেষ করে অপারেশন, ওষুধ, খাওয়া-দাওয়া, হাসপাতালে থাকাসহ সবকিছুই বিনামূল্যে। এমনকি অসহায় রোগীদের আসা এবং চিকিৎসা শেষে বাড়ি ফেরার খরচও হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে।

হাসপাতালটির প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬০ জন রোগীকে বিনামুল্যে অপারেশন করানো হয়েছে। এছাড়া রয়েছে টিকাদান কেন্দ্র, শিশু বিভাগ, মাতৃমঙ্গল কেন্দ্র, ডেন্টাল চেকআপ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চক্ষু পরীক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি মেডিকেল চেকআপসহ আছে অ্যাম্বুলেন্স সুবিধা।

হাসপাতালের স্থানীয় তত্ত্বাবধায়ক এন এন এম আলমগীর বলেন, শমরিতা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এবিএম হারুনের পৃষ্ঠপোষকতায় এ অঞ্চলে নূরুর নাহার মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল গড়ে উঠেছে। এ হাসপাতাল প্রতিষ্ঠার আগেও তিনি (ডা. এবিএম হারুন) অসহায় এলাকাবাসীদের জন্য বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছেন।

সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপন বলেন, ডা. এ বি এম হারুন একজন বড় মনের মানুষ। তিনি এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। আমি মনে করি, এটা অনুকরণীয় বিষয়। তার এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা, আমি দায়িত্ব মনে করি। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার সঙ্গে সার্বক্ষণিক আছি।

হাসপাতালের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডা. এ বি এম হারুন বলেন, ১৯৭৬ সালে আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর চিন্তা করলাম এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছে। আমি একজন চিকিৎসক হিসেবে তাদের জন্য কী ভূমিকা রাখতে পারি? সেই চিন্তা থেকেই আমি এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছি।

এছাড়া বিশিষ্ট চিকিৎসক ডা. এ বি এম হারুনের পৃষ্ঠপোষকতায় এখানে গড়ে উঠেছে মসজিদ, পাঠাগারসহ ক্ষুদ্র ক্ষুদ্র আয়বর্ধক কর্মসূচি। তিনি ভবিষ্যতে নিজ গ্রামে বেকারত্ব দূরীকরণে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, নাসিং ইনস্টিটিউট, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রসহ বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ফেনীতে ডাঃ হারুনের বিনামূল্যে চিকিৎসা সেবাকেন্দ্রের ব্যাপক সাড়া

আপডেট সময় : ১০:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯