ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখার উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যেঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৫টি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।

এগুলো হচ্ছে চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোট।

আজ ১৫ অক্টোবর,২০২০ মঙ্গলবার এক ভার্চুয়্যাল প্লাটফর্মের মাধ্যমে উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট ৫টি শাখাপ্রাঙ্গনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকের জোনপ্রধান, শাখাপ্রধান, নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়্যাল প্লাটফর্মে প্রধান কার্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধান অতিথির ভাষণে মোঃ মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংকিং একটি সার্বজনীন ব্যাংকিং ব্যবস্থা। জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণমূলক সেবা প্রদানের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে সফলতার স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংক রেমিট্যান্স আহরণের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি বলেন, এই ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের মধ্যে সততা ও শরীআহর নীতি অবলম্বন, কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও আধুনিকপ্রযুক্তি সমৃদ্ধ সেবার ফলেই ইসলামী ব্যাংক শ্রেষ্ঠত্বের এই অবস্থানে পৌঁছেছে।

প্রধান অতিথি আরও বলেন, শরীআহ ভিত্তিক ব্যাংকিংয়ের অগ্রপথিক এই ব্যাংক বর্তমানে ৩৬৬টি শাখা, ১২৭টি উপশাখা, ১৬০৪টি এজেন্ট আউটলেট ১০৬৫টি নিজস্ব ও প্রায় ১১ হাজার শেয়ারড এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করছে। ইসলামী ব্যাংকের আমানত ১ লক্ষ ১১ হাজার কোটি টাকা অতিক্রম করেছে উল্লেখ করে তিনি বলেন অতীতের সকল রেকর্ড অতিক্রম করে চলতি বছরে আমানত বেড়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। পৃথিবীর সেরা ১ হাজার ব্যাংকের তালিকায় একমাত্র বাংলাদেশী ব্যাংক, ট্রিপল এ রেটিংপ্রাপ্ত দেশের একমাত্র বেসরকারি ব্যাংক এবং বিশ্বসেরা ইসলামিক ব্যাংক সিবাফি অ্যাওয়ার্ড প্রাপ্ত এই ব্যাংক দেশের ১৬ কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

ইসলামী ব্যাংকের নতুন এই শাখাগুলোর সংশ্লিষ্ট অঞ্চলের পাশাপাশি দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য তিনি শাখাপ্রধান ও কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ নভেল করোনার এই প্রকোপেও মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে আবারো ঘুরে দাঁড়াচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রায় ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখার উদ্বোধন

আপডেট সময় : ০৬:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০