ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ইসলামী ব্যাংকের ২০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

  • আপডেট সময় : ০৬:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেস বিজ্ঞপ্তিঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ২০০০তম এজেন্টসহ দেশব্যাপী ১২৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে ১৩ ডিসেম্বর ২০২০, রবিবার এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম। ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, সংশ্লিষ্ট জোন ও শাখার প্রধান, আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ৩৬৬টি শাখা ও ১৫১টি উপশাখার মতো ২০৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। এক সাথে ১২৭টি ব্যাংকিং ইউনিটের উদ্বোধন দেশের ব্যাংকিং খাতের জন্য দৃষ্টান্ত। এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রযুক্তিসমৃদ্ধ আর্থিক সেবার দ্বার উন্মুক্ত করেছে। তিনি বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর তৃতীয় বার্ষিকীতেই আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা, দৈনিক লেনদেন ৭৫০ কোটি টাকা এবং দৈনিক রেমিট্যান্স সরবরাহ ১৫০ কোটি টাকা চলতি বছরে ইসলামী ব্যাংকের এজেন্টের মাধ্যমে ২১ হাজার ২৩০ কোটি টাকা রেমিট্যান্স আহরিত হয়েছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের নির্ভরযোগ্য ও শক্তিশালী ব্যাংক। এই ব্যাংক ফিনটেক-এর ব্যবহার ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ আর্থিক খাতে লেনদেনে উৎকর্ষ সাধনে সাড়া ফেলেছে বলে জানান তিনি। সততার নীতি, আন্তরিকতা, নিষ্ঠা এবং প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদানের ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার ফলেই ইসলামী ব্যাংক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে স্বীকৃতি অর্জন করে চলেছে। নতুন এই আউটলেটগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংকের ২০০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০