ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংক ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যেঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা সংক্রান্ত চুক্তি ২৭ জানুয়ারি ২০২১, বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় স্বাক্ষরিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী তাকসিম এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি হস্তান্তর করেন।

চুক্তির আওতায় ঢাকা ওয়াসার গ্রাহকগণ ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পানি ও স্যুয়ারেজ বিল পরিশোধ করতে পারবেন।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মো. আলতাফ হুসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহাম্মদ ইব্রাহিম ও ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক প্রকৌশলী উত্তম কুমার রায়, এফসিএমএ সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

*প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

ইসলামী ব্যাংক ও ঢাকা ওয়াসার মধ্যে গ্রাহকসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় : ০৬:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১