ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন

  • আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়ার প্যাভিলিয়ন নম্বর ৫৯ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মোঃ আব্দুল জব্বার ও মোঃ সালেহ্ ইকবাল। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মতিয়ার রহমান, এক্সিকিউটিভ ভাইস পেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমান অর্থনীতির অন্যতম দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের যে অগ্রগতি হচ্ছে ইসলামী ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়নে এর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। দেশের মানুষকে বাংলাদেশের অগ্রগতি ও দেশের অগ্রযাত্রায় ইসলামী ব্যাংকের সহযোগী ভুমিকা সম্পর্কে অবগত করতে এ প্যাভিলিয়নকে উন্নয়নচিত্রের মাধ্যমে নান্দনিক ও আকর্ষণীয় করা হয়েছে। তিনি আরো বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার লক্ষ্যে জনগণকে উৎসাহিত করতে ইসলামী ব্যাংকের এটি একটি নিয়মিত উদ্যোগ। ইসলামী ব্যাংক প্রতিবছরই এ মেলায় অংশগ্রহণ করে আসছে।

ইসলামী ব্যাংকের প্যাভিলিয়নে শিল্পায়ন, গার্মেন্টস, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে। ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা, চিকিৎসা, শিক্ষা এবং সিএসআর কার্যক্রমের তথ্যসেবা সহ সিআরএম ও এটিএম এর মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা রয়েছে এ প্যাভিলিয়নে।

নিউজটি শেয়ার করুন

বাণিজ্যমেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার প্যাভিলিয়ন উদ্বোধন

আপডেট সময় : ০১:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০