ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ইসলামী ব্যাংকের ৩৪৭তম শাখা উদ্বোধন

  • আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • / 375
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৪৭তম শাখা ৩ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. মোশাররফ হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়া। গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে বক্তব্য দেন ব্যবসায়ী মো. আব্দুল মালেক ভূঁইয়া, মো. আতিক উল্লাহ খোকন, মো. সাইফুল ইসলাম খান, প্রফেসর মো. ফারুক আহমেদ, নির্মল চন্দ্র সাহা, উজ্জল কুমার দে, রেজাউর রহমান মামুন ও মহিলা উদ্যোক্তা ফারহানা পারভীন। ধন্যবাদ জ্ঞাপন করেন পদুয়ার বাজার বিশ্বরোড শাখাপ্রধান মো. বেলাল হোছাইন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব উল আলম বলেন, অর্থনৈতিকভাবে দেশ অনেক এগিয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল জিডিপি’র দেশ বাংলাদেশ। ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে অনুকূল দেশসমূহের একটি। এই উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম অগ্রপথিক ইসলামী ব্যাংক। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ দেশের প্রতিটি সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই ব্যাংক।

তিনি বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের শ্রেষ্ঠ এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। মূলধন, সম্পদ, সঞ্চিতি ও মুনাফায় এই ব্যাংক দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও আন্তরিকতা এবং কোটি গ্রাহকের আস্থা, ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনে ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে পৌছেছে। শাখা, বুথ ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রতিটি জনপদের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে কল্যাণমুখী সেবা পৌঁছে দিচ্ছে এই ব্যাংক। আই ব্যাংকিং, আই-স্মার্ট অ্যাপ্স, ই-পে, এমক্যাশসহ ইসলামী ব্যাংকের সকল আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ইসলামী ব্যাংকের ৩৪৭তম শাখা উদ্বোধন

আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯