ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

আইএলটিএস পরীক্ষা কেন্দ্র এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

  • আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ  ডেস্ক

আইএলটিএস পরীক্ষার জন্য নতুন কেন্দ্র হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল টাওয়ার, ৪/২ সোবাহানবাগ, ধানমন্ডি, ঢাকা নির্ধারিত হয়েছে। প্রথম পরীক্ষা আগামী ৪ মার্চ ২০১৭ অনুষ্ঠিত হবে। নতুন কেন্দ্র বৃহত্তর ধানমন্ডি এলাকা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং বাংলাদেশের বিভিন্ন ইন্সিটিটিউশনের শিক্ষার্থীদের আইএলটিএস করার ক্ষেত্রে অধিক সুযোগ-সুবিধা তৈরি করবে।

এ বিষয়ে সম্প্রতি আইডিপি এ্যাডুকেশন বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে আইডিপি এ্যাডুকেশন বাংলাদেশের পক্ষে মোশাররফ খান ইয়াফি, কান্ট্রি ম্যানেজার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ. কে. এম ফজলুল হক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ. এম. এম. হামিদুর রহমান, ড্যাফোডিল ইন্সিটিটিউট অব ল্যাঙ্গুয়েজ  এর পরিচালক ড. বিনয় বর্মণ, ড্যাফোডিল ইন্সিটিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রধান ড. মোঃ মহসিন রেজা, প্রফেসর সুশীল কুমার দাস, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল হক এবং আইডিপি থেকে আইএলটিএস বাংলাদেশ অপারেশন ম্যানেজার সিমন মনসুর।

আইডিপি এ্যাডুকেশন বিশ্বের অন্যতম বড় শিক্ষার্থী আদান-প্রদান এবং ইংরেজী ভাষা যাচাইকরণ প্রতিষ্ঠান। ব্রিটিশ কাউন্সিল এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে সহ-মালিকানা প্রতিষ্ঠান হিসাবে আইডিপি আইএলটিএস নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের ১৩৫টি দেশের ৯০০০ প্রতিষ্ঠান ইংরেজীর উপড় দক্ষতা বাড়াতে আইএলটিএস গ্রহণ করে থাকে। আইএলটিএস এর ফলাফল শিক্ষা, মাইগ্রেশনসহ বিভিন্ন কাজে ব্যবহার হয়।বর্তমানে ঢাকা, চট্রগ্রাম ও সিলেট শহরে আইডিপি এ্যাডুকেশনের অধীনে আইএলটিএস কার্যক্রম চালু রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

আইএলটিএস পরীক্ষা কেন্দ্র এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭