ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

৮শ’ মেধাবী শিক্ষার্থীকে ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

  • আপডেট সময় : ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 342
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৮শ’ সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি-২০১৭’-এ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা।

২০১৫ সালে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮শ’ সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীকে ¯œাতক পর্যায়ে অধ্যয়নের জন্য এ বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির ভাষণে ড. মসিউর রহমান বলেন, ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রম একটি প্রশংসনীয়, সাহসী ও দেশপ্রেমী উদ্যোগ। তিনি বলেন, এ কার্যক্রম সরকারঘোষিত ‘সবার জন্য শিক্ষা’ নীতির পরিপূরক। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।

আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষা ও স্বাস্থ্যখাতকে প্রাধান্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি এবং মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে। সিএসআর কর্মসূচির আওতায় ইসলামী ব্যাংক এ যাবত ৩৩ লাখ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে ইসলামী ব্যাংকের সকল সার্মথকে কাজে লাগানো হবে।

নিউজটি শেয়ার করুন

৮শ’ মেধাবী শিক্ষার্থীকে ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭