ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চট্টগ্রামে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / 350
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আজ ১০ নভেম্বর ২০১৭ শুক্রবার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান  চট্টগ্রাম উত্তর জোন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ হস্তান্তর করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অধ্যাপক মো. নাজমুল হাসান পিএইচডি ও অধ্যাপক মোঃ সিরাজুল করিম। ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনপ্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা ও জেকিউএম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাফর আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান ও মো. নিজামুল হক সহ ব্যাংকের নির্বাহী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন প্রধান অতিথির ভাষণে বলেন, শিক্ষার্থীদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের জন্য কাজ করতে হবে। ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদেরকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। আরো বেশি পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদেরকে ইসলামী ব্যাংক প্রদত্ত সুযোগ শতভাগ কাজে লাগানোর জন্য আহ্বান জানান।

ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা বলেন, প্রতিকুলতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই প্রকৃত সফলতা খুজে পাওয়া যায়। নিজেদের স্বল্প সুযোগ সত্তেও পড়ালেখায় ভাল ফলাফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি দেশের স্বাধীনতার ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ইসলামী ব্যাংক

আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭