ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

সম্প্রতি প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 402
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি কয়েকটি পত্রিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনের প্রতি প্রতিষ্ঠানটির বিশেষ দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে প্রকৃত অবস্থা ও ইসলামী ব্যাংকের বক্তব্য নিম্নরূপঃ

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার সকল নোটিশ দেশের প্রচলিত আইন, নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান ও ব্যাংকের সংঘবিধি অনুযায়ী দেশী-বিদেশী নির্বিশেষে সকল পরিচালকের নিকট নিয়মিত ও যথাসময়ে প্রদান করা হয়ে থাকে। নোটিশ প্রদান হওয়ার সাথে সাথে সভার নথিপত্র/স্মারকসমূহ পরিচালকদেরকে ইন্ট্রা-ওয়েবের মাধ্যমে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে যথানিয়মে হার্ডকপিও পাঠানো হয়, যার ভিত্তিতে পরিচালকগণ ব্যাংকের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যাংক ব্যবস্থাপনাকে সুচিন্তিত ও মূল্যবান মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করে থাকেন।

নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের নিয়মের ব্যতয় ঘটেনি। ব্যবস্থাপনা পরিচালক পদ শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে,  প্রচলিত আইন ও বিধি-বিধান সম্পূর্ণরূপে অনুসরণ করে এবং নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনক্রমে দেশের ব্যাংকিং জগতের একজন সুদক্ষ, বিজ্ঞ ও দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগদান করা হয়েছে, যিনি ইতোপূর্বে কয়েকটি ব্যাংকে সুনামের সাথে ব্যবস্থাপনা পরিচালক পদের দায়িত্ব পালন করেছেন।

এ প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে আশ্বস্ত করছে যে, সাম্প্রতিক পরিবর্তনে দেশের প্রচলিত আইন-কানুন এবং নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক ইস্যুকৃত বিধি-বিধান ও সার্কুলার যথাযথভাবে পরিপালিত হয়েছে এবং ভবিষ্যতেও যথাযথভাবে অনুসরণ করা হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার জন্মলগ্ন থেকে সকল ধরণের ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে সর্বস্তরের জনগণ তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আমাদের এই অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আরো সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

সম্প্রতি প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে ইসলামী ব্যাংক

আপডেট সময় : ০৩:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭