ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

নতুন শেয়ার ইস্যু নিয়ে জেএমআই সিরিঞ্জের বোর্ড সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • / 670
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১১ লাখ শেয়ার কিনবে জাপানের নিপরো কর্পোরেশন।

সিরিঞ্জের নতুন বিদ্যমান শেয়ারহোল্ডারদের বাইরে  নতুন শেয়ার ইস্যু এবং এগুলোর দর নির্ধারণে শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

গতকাল ২৪ তারিখ, বৃহস্পতিবার কোম্পানিটির বোর্ড সভার রেকর্ড ডেটের কারণে স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ ছিল।

সম্প্রতি বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস কর্তৃপক্ষ জানায়, “নিপরোর কাছ থেকে পাওয়া মূলধন বিনিয়োগকৃত অর্থে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করবে তারা।

তবে নিপরোর বিনিয়োগ গ্রহণের পুরো বিষয়টি কোম্পানির শেয়ারহোল্ডার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বাস্তবায়নযোগ্য।

জেএমআই সিরিঞ্জের বিদ্যমান শেয়ার সংখ্যা ১ কোটি ১০ লাখ। নিপরোর কাছে ১ কোটি ১১ লাখ শেয়ার বিক্রি করলে কোম্পানিটির শেয়ারের সংখ্যা দাঁড়াবে ২ কোটি ২১ লাখ, যাতে তাদের পরিশোধিত মূলধনও দ্বিগুণের চেয়ে কিছুটা বাড়াবে। তখন নিপরো হবে কোম্পানিটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার।

এতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় রাজধানীর শান্তিবাগে কোম্পানির কার্যালয়ে ইজিএম(EGM) আয়োজন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

নতুন শেয়ার ইস্যু নিয়ে জেএমআই সিরিঞ্জের বোর্ড সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯