ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

শেয়ারপ্রতি ৩০% নগদ লভ্যাংশ দেবে জেএমআই সিরিঞ্জ

  • আপডেট সময় : ১১:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
  • / 360
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ এবারও শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেবে।

গত মঙ্গলবার কোম্পানিটির এক পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সমাপ্ত হিসাবে বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৭১ টাকা ২৭ পয়সা

গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৬৭ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ দর ২৩৯ টাকা ৮০ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত স্কাই সিটি হোটেলে বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

গত বছর অর্থাৎ ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। আলোচ্য সময়ে এর ইপিএস হয় ৬ টাকা ৭৮ পয়সা ও এনএভিপিএস ৬৭ টাকা ৬৪ পয়সা।

ডিএসইতে গত বৃহস্পতিবার জেএমআই সিরিঞ্জ শেয়ারের সর্বশেষ দর ৬ দশমিক ৪৩ শতাংশ অর্থ্যাৎ ১৮২ টাকা।

২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১ কোটি টাকা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

শেয়ারপ্রতি ৩০% নগদ লভ্যাংশ দেবে জেএমআই সিরিঞ্জ

আপডেট সময় : ১১:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮