ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাসুমের পরিচালনায় ‘অনলাইনে বিয়া’

  • আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ

আবারো একসাথে কাজ করছেন কন্ঠশিল্পী সানি আজাদ ও জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ।

‘দুই জীবন’র পর আবারো অনুরূপ আইচ’র কথায় গাইলেন সানি আজাদ। গানটির সুর করেছেন ওসমান সজিব এবং মিউজিক করেছেন অরণ্য আকোন।

‘অনলাইনে বিয়া’ শিরোনামের আইটেম টাইপের এই গান দিয়েই আবারো আসছেন সানি-অুনুরুপ। গানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ‘সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাম সুমন। ভিডিও নির্মাণ করেছেন মাজাহারুল ইসলাম মাসুম। মডেল হিসেবে ছিলেন রোহান, সাঞ্জু, আপন এবং একটি বিশেষ চরিত্রে ছিলেন সানি আজদ নিজেই।

আসছে বৈশাখ উপলক্ষেই গানটি বাজারে আসবে বলে জানিয়েছেন সানি আজাদ।

তিনি বলেন, আমি আবারো অনুরূপ দা’র লেখা গান নিয়ে কাজ করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। এর আগে অনুরূপ দা’র লেখা ‘দুই জীবন’ গানটি গেয়েছিলাম এবং সবার প্রশংসাও পেয়েছি। আশা করছি; এবারের গানটিও সবার ভালো হবে এবং আমার আগের সবগুলো গানকে ছাড়িয়ে যাবে ‘অনলাইনে বিয়া’। গানের কথাগুলো একটু ভিন্ন মেজাজের। মিউজিক ভিডিও’র পরিকল্পনাটাও আলাদা। পাশাপাশি ‘সিডি চয়েস মিউজিক’র কর্ণধার এমদাদ ভাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে নিয়ে সুন্দর একটি গান তৈরি করার জন্য।

অনুরূপ আইচ বলেন, সানি আমার সাথে আবারো কাজ হচ্ছে এটা আমার কাছে ভালো লাগছে। কারণ সানিকে আমি অনেক পছন্দ করি এবং সে ইদানিং অনেক ভালো গাইছে। আমাদের এই নতুন গানটি দিয়েও সানি আলোচনায় আসবে বলে আমার বিশ্বাস।

মাসুম বলেন, ভিডিও’র গল্পটি খুবই চমৎকার। আশা করছি সবার ভালো লাগবে। এমদাদ সুমন বলেন, সানি আগের চেয়ে অনেক ভালো করছে। ‘অনলাইনে বিয়া’ গানটিও সে অনেক ভালো গেয়েছে। আমার বিশ্বাস এই গানটিও সানির ক্যারিয়ারে ভালো কিছু নিয়ে আসবে।

উল্লেখ্য-‘অনলাইনে বিয়া’ সানি’র ৯ম গান। গানটি প্রকাশ হচ্ছে ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

মাসুমের পরিচালনায় ‘অনলাইনে বিয়া’

আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯