ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন সময়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কুবি শিক্ষার্থী ও তার মা হত্যায় কবিরাজের মৃত্যুদণ্ড শূন্য অভিবাসন ব্যয়ে ডিসেম্বরে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ভারতে মুসলিম ও খ্রিষ্টানদের লক্ষ্য করে বাড়ছে বিদ্বেষমূলক প্রচার বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি

নীল আকাশের পাড়ে

  • আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • / 457
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি– হাসিনা মরিয়ম

সেদিন ও এমন অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল
সেদিনও গুমোটে ঘোলাটে ছিল আকাশ
সেদিন তুমি ছিলে পাশে
আজ তুমি নেই…
সেদিনও আমরা এমনই শরৎ এর আবাহনে
কাশফুলের মাঝে বিচরণ করেছি,
দুজনে কাশফুলে নিজেদের হারিয়ে ফেলেছি,
ধবল সাদা পালকের মত ফুলগুলো
মদির ভাল লাগা তৈরী করে…
ঠিক যেমন আমাদের দুজনের মখমলি স্বপ্নগুলো
উড়িয়ে দিয়েছি আমাদের স্বপ্নের আকাশে..
শাড়ীর আচঁল টেনে তুমি আমায় বললে
কাছে থাকো দূরে যেওনা…
ভয় হয় যদি হারিয়ে ফেলি তোমাকে..
আজ তোমার ভয় করছে না
আমার থেকে দূরে থেকে…
আজও কি তোমার মনে পড়ে সেদিনের কথা..
আকাশের ধ্রুবতারা কে সাক্ষী রেখে
আমরা দুজন বলেছি ভালবাসি ভালবাসি,
মনে পড়ে তোমার…
একবারও মনে পড়েনা তোমার সেদিনের কথা
হাত ধরে পাশাপাশি হেঁটেছি গন্তব্যহীন ভাবে..
তুমি বলতে তোমার হাত ধরে ঐ আকাশটাকে
ছুয়ে দিতে পারি আমি…
শুধু তুমি আমার হয়ে থেকো…
আমি এখনও তোমার হয়েই আছি
শুধু তুমি হয়ে গেছো হয়তো কারো…।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীল আকাশের পাড়ে

আপডেট সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯

কবি– হাসিনা মরিয়ম

সেদিন ও এমন অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল
সেদিনও গুমোটে ঘোলাটে ছিল আকাশ
সেদিন তুমি ছিলে পাশে
আজ তুমি নেই…
সেদিনও আমরা এমনই শরৎ এর আবাহনে
কাশফুলের মাঝে বিচরণ করেছি,
দুজনে কাশফুলে নিজেদের হারিয়ে ফেলেছি,
ধবল সাদা পালকের মত ফুলগুলো
মদির ভাল লাগা তৈরী করে…
ঠিক যেমন আমাদের দুজনের মখমলি স্বপ্নগুলো
উড়িয়ে দিয়েছি আমাদের স্বপ্নের আকাশে..
শাড়ীর আচঁল টেনে তুমি আমায় বললে
কাছে থাকো দূরে যেওনা…
ভয় হয় যদি হারিয়ে ফেলি তোমাকে..
আজ তোমার ভয় করছে না
আমার থেকে দূরে থেকে…
আজও কি তোমার মনে পড়ে সেদিনের কথা..
আকাশের ধ্রুবতারা কে সাক্ষী রেখে
আমরা দুজন বলেছি ভালবাসি ভালবাসি,
মনে পড়ে তোমার…
একবারও মনে পড়েনা তোমার সেদিনের কথা
হাত ধরে পাশাপাশি হেঁটেছি গন্তব্যহীন ভাবে..
তুমি বলতে তোমার হাত ধরে ঐ আকাশটাকে
ছুয়ে দিতে পারি আমি…
শুধু তুমি আমার হয়ে থেকো…
আমি এখনও তোমার হয়েই আছি
শুধু তুমি হয়ে গেছো হয়তো কারো…।।

বিডিসংবাদ/এএইচএস