ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

নক্ষত্রের রূপালী রাত

  • আপডেট সময় : ০৬:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি- হাসিনা মরিয়ম

মনে হচ্ছে স্বপ্ন দেখতে হবে ভেবে চিন্তে

স্বপ্ন দেখার অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছি…

এখন আর স্বপ্নগুলো কিশোরীর চপল হাসির মত

আমার কাছে ধরা দেয় না…

ওরাও দূর থেকে উঁকি মারে আমার হৃদয় আকাশে

বিস্তৃত ভাবনায় যে স্বপ্নদের আমি লালন করেছি আমার হৃদয় মাঝে

যে স্বপ্নগুলো বাস করতো আমার চোখের তারায়

সে চোখে আজ সীমাহীন নিঃসঙ্গতা…

একসময় স্বপ্নরা আমাকে হাতছানি দিয়ে ডাকতো

আজ ওরাও আমাকে পাশ কেটে চলে যায়

ওদেরকে আমি আর আমার মাঝে বিচরন করতে দেখি না,

ওরা দূর থেকে দূরে চলে যায়,

আমি শুধু ওদের চলে যাওয়ার কষ্ট অনুভব করি

আমার সমস্ত সত্তায়…

ওরা রেখে যায় পাখির পালকের মত স্মৃতির ধূলার সম্ভার,

রংধনুর রঙিন স্বপ্নগুলো আজ সাদা-কালো হয়ে যায়

আজ ওরা হারিয়ে যেতে চায় আমার কাছ থেকে…

না… ওরা হারিয়ে গেছে

আমাকেও হারিয়ে দিয়েছে,

এখন আমিও স্বপ্ন দেখতে ভুলে গেছি…

ভুলে গেছি স্বপ্নের নাটাই দিয়ে রঙিন ঘুড়ি উড়াতে,

এখন আমিও বাস করি সাদাকালোয়,

যেখানে স্বপ্নরা নেই…আছে শুধু নিঃসীম নিরবতা

পাখির কোলাহল নেই…

চুড়ির রিনঝিন গুঞ্জন নেই…

কিশোরীর কলকল অট্টহাসির কলতান নেই…

আছে শুধু সীমাহীন অন্ধকারে

দূর আকাশে-

নক্ষত্রের রূপালী মিটিমিটি আলো…।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নক্ষত্রের রূপালী রাত

আপডেট সময় : ০৬:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯

কবি- হাসিনা মরিয়ম

মনে হচ্ছে স্বপ্ন দেখতে হবে ভেবে চিন্তে

স্বপ্ন দেখার অধিকারটুকু আমি হারিয়ে ফেলেছি…

এখন আর স্বপ্নগুলো কিশোরীর চপল হাসির মত

আমার কাছে ধরা দেয় না…

ওরাও দূর থেকে উঁকি মারে আমার হৃদয় আকাশে

বিস্তৃত ভাবনায় যে স্বপ্নদের আমি লালন করেছি আমার হৃদয় মাঝে

যে স্বপ্নগুলো বাস করতো আমার চোখের তারায়

সে চোখে আজ সীমাহীন নিঃসঙ্গতা…

একসময় স্বপ্নরা আমাকে হাতছানি দিয়ে ডাকতো

আজ ওরাও আমাকে পাশ কেটে চলে যায়

ওদেরকে আমি আর আমার মাঝে বিচরন করতে দেখি না,

ওরা দূর থেকে দূরে চলে যায়,

আমি শুধু ওদের চলে যাওয়ার কষ্ট অনুভব করি

আমার সমস্ত সত্তায়…

ওরা রেখে যায় পাখির পালকের মত স্মৃতির ধূলার সম্ভার,

রংধনুর রঙিন স্বপ্নগুলো আজ সাদা-কালো হয়ে যায়

আজ ওরা হারিয়ে যেতে চায় আমার কাছ থেকে…

না… ওরা হারিয়ে গেছে

আমাকেও হারিয়ে দিয়েছে,

এখন আমিও স্বপ্ন দেখতে ভুলে গেছি…

ভুলে গেছি স্বপ্নের নাটাই দিয়ে রঙিন ঘুড়ি উড়াতে,

এখন আমিও বাস করি সাদাকালোয়,

যেখানে স্বপ্নরা নেই…আছে শুধু নিঃসীম নিরবতা

পাখির কোলাহল নেই…

চুড়ির রিনঝিন গুঞ্জন নেই…

কিশোরীর কলকল অট্টহাসির কলতান নেই…

আছে শুধু সীমাহীন অন্ধকারে

দূর আকাশে-

নক্ষত্রের রূপালী মিটিমিটি আলো…।।

বিডিসংবাদ/এএইচএস