ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

পাথরেও ফুল ফোঁটে

  • আপডেট সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯
  • / 547
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবি – হাসিনা মরিয়ম:

আমি তোমার আসার অপেক্ষা করি
কবে থেকে করি মনে নেই,
ঐ পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে
তাকিয়ে থেকেছি আমি দিগন্ত রেখার দিকে
মনে হতো তুমি আছো দিগন্ত রেখার ওপারে….
একদিন আসবে তুমি…
সময় বয়ে যায় খরস্রোতা নদীর মতো,
পাথরের ভেতর থেকে বের হয় নাম না জানা ফুল…
ঝর্নার কলতানে মুখরিত চারপাশ,
আমি পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে
তাকিয়ে থাকি দূরে ফসলের মাঠের ওপারে..
মনে হয় ঐ পথ দিয়ে তুমি আসবে…
নদীর পাড় ঘেঁষে যে এলোমেলো মেঠোপথ
ঐ পথ ধরে তুমি আসবে আমার ছোট্ট কুটিরে…
দিনের পর মাস- মাসের পর বছর আমি
প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করি তোমার আসার
দুচোখে অতৃপ্ত তৃষ্ণা নিয়ে চাতকের মতো
আমি চেয়ে থাকি তোমার পথের পানে…
তুমি আসবে তোমাকে আসতেই হবে…
আমার জন্য….
আমার ভালবাসার জন্য…।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরেও ফুল ফোঁটে

আপডেট সময় : ১২:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০১৯

কবি – হাসিনা মরিয়ম:

আমি তোমার আসার অপেক্ষা করি
কবে থেকে করি মনে নেই,
ঐ পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে
তাকিয়ে থেকেছি আমি দিগন্ত রেখার দিকে
মনে হতো তুমি আছো দিগন্ত রেখার ওপারে….
একদিন আসবে তুমি…
সময় বয়ে যায় খরস্রোতা নদীর মতো,
পাথরের ভেতর থেকে বের হয় নাম না জানা ফুল…
ঝর্নার কলতানে মুখরিত চারপাশ,
আমি পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে
তাকিয়ে থাকি দূরে ফসলের মাঠের ওপারে..
মনে হয় ঐ পথ দিয়ে তুমি আসবে…
নদীর পাড় ঘেঁষে যে এলোমেলো মেঠোপথ
ঐ পথ ধরে তুমি আসবে আমার ছোট্ট কুটিরে…
দিনের পর মাস- মাসের পর বছর আমি
প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করি তোমার আসার
দুচোখে অতৃপ্ত তৃষ্ণা নিয়ে চাতকের মতো
আমি চেয়ে থাকি তোমার পথের পানে…
তুমি আসবে তোমাকে আসতেই হবে…
আমার জন্য….
আমার ভালবাসার জন্য…।।