ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে পৌঁছেছেন

  • আপডেট সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে আজ সকালে সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশী নির্বাচিত নেতা হিসেবে এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন।

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের ফ্লাইট সকাল ৬টা ০৬ মিনিটে (স্থানীয় সময়) জুরিখ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্কহোটেলে নিয়ে যাওয়া হবে। সুইজারল্যান্ড সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। ডাভোস যাবার পথে শেখ হাসিনা সংযুক্ত আরব আমীরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় এক ঘন্টা ২০ মিনিট যাত্রা বিরতি করেন।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে পৌঁছেছেন

আপডেট সময় : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭