ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

আজ জমকালো আয়োজনে আসছে সানি আজাদের ‘সবুজ বাঁচাও’

  • আপডেট সময় : ১২:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

এই প্রথম কোনো সংগঠনের ‘থিম সং’ গাইলেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। হালের জনপ্রিয় গীতিকবি নীহার আহমেদের কথায়, সুরকার ও সঙ্গীত পরিচালক আল-আমিন খানের সুরে এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র সঙ্গীতে ‘সবুজ বাঁচাও’ শিরোনামের একটি গান গাইলেন সানি। গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘সুবজ আন্দোলন’ সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার।

আগামী ২৪ তারিখ একটি জমকালো আয়োজনে গানটি ‘সবুজ আন্দোলন’ সংগঠনের পেইজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পাশাপাশি বেশ কিছু টিভি চ্যানেলেও গানটি ভিডিওসহ প্রচার হবে। এমনটাই জানালেন সানি আজাদ। তিনি বলেন, এই প্রথম কোনো থিম সং গাইলাম। ব্যাপারটা আমার কাছে অন্যরকম অনুভূতির এবং চ্যালেঞ্জের। আমি চেষ্টা করেছি। বাকিটা আপনাদের উপর। আশা করছি; ভালো কিছু হয়েছে। নীহার আহমেদ বলেন, কোনো বিষয়ভিত্তিক গানের ভাবনাটাই থাকে একটু আলাদা। আমি চেষ্টা করেছি মূল বক্তব্যটাকে গানের কথামালায় ফুটিয়ে তুলতে।

জাহিদ বাশার পংকজ বলেন, আমি এর আগেও সানি’র দুটি কাজ করেছি। সানি ভালো গাওয়ার চেষ্টা করে বরারই এবারও ভালো গেয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। সুরকার আল-আমিন খান বলেন, আমার চেষ্টা ছিল ভিন্ন একটা সুর উপহার দেবো। সে যাত্রার ভালো কিছু হয়েছে বলে আমার বিশ্বাস। ‘সবুজ আন্দোলন’ সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, গানের মাধ্যমে দেশের মানুষকে সুবজ রক্ষায় এগিয়ে আসার আহবানেই আমার এই ‘থিম সং’। গানটির কথা-গায়িকী-সুর এবং মিউজিক সব সুন্দর হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। উল্লেখ্য-এর আগে বেশ কয়েকটি গান প্রকাশ হয়েছে সানি আজাদের। এর মধ্যে ব্যাপক আলোচনায় ছিল ‘আধাঁর’ এবং ‘দুই জীবন’সহ কয়েকটি গান। এই থিম সংটি ছাড়াও আরো কয়েকটি গান অচিরেই আসবে বিভিন্ন কোম্পানি থেকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ জমকালো আয়োজনে আসছে সানি আজাদের ‘সবুজ বাঁচাও’

আপডেট সময় : ১২:১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯