ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ভারতের “কেআইআইটি’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘ডি. লিট ডিগ্রি’ পেলেন ড. মো. সবুর খান

  • আপডেট সময় : ০২:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮
  • / 475

ভারতের কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক বেদ প্রকাশ সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি তুলে দিচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের হাতে।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি (ডি. লিট) প্রদান করেছে ভারতের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় কেআইআইটি (কলিঙ্গ ইনস্টিটিউট অব টেকনোলজি)।

ডিজিটাল সমাজ বিনির্মাণ, দক্ষ ব্যবস্থাপনা, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ছড়িয়ে দেয়া ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সের (ডিআইএসএস) মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসন ও শিক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ ডিগ্রি অর্জন করেন।

গত ১০ নভেম্বর কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক বেদ প্রকাশ এই সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি ড. মো. সবুর খানের হাতে তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উড়িষ্যার গর্ভনর অধ্যাপক গণেষি লাল, কেআইআইটির প্রতিষ্ঠাতা ড. অচ্চ্যুত সামন্ত, উপাচার্য ঋষিকেষা মোহান্তি, রেজিস্ট্রার সাস্মিতা সামান্তাসহ কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ড. মো. সবুর খান ৫৪ হাজার শিক্ষার্থীর সামনে অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন যেখানে ২৭ হাজার কেআইআইটির শিক্ষার্থী এবং ২৭ হাজার কেআইএসএস-এর শিক্ষার্থী উপস্থিত ছিল।

ড. মো. সবুর খান একটি স্বনির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

ইতিমধ্যে তিনি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। উদ্যোক্তা তৈরির উদ্দেশে প্রতিষ্ঠা করেছেন বিজনেস ইনকিউবেটর, স্টার্টআপ, ভেঞ্চার ক্যাপিটাল, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ ইত্যদি।

দেখুন ভিডিও-

একজন অতিথি অধ্যাপক হিসেবে তিনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও কিরগিজস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করেন। ইতিমধ্যে তিনি বেশকিছু ফেলোশিপ ও সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

একজন রিসোর্স পার্সন হিসেবে ২৮ বছরেরও বেশি সময় ধরে ড. মো. সবুর খান দেশি ও বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার ও টক শোতে অংশগ্রহণ করে আসছেন। উদ্যোক্তা উন্নয়নে তিনি দুই ভাষায় বই লিখেছেন।

এছাড়া ড্যাফোডিল ফাউন্ডেশন ও ডিআইএসএস-এর মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত আছেন ড. মো. সুবর খান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ভারতের “কেআইআইটি’ বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘ডি. লিট ডিগ্রি’ পেলেন ড. মো. সবুর খান

আপডেট সময় : ০২:১৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ নভেম্বর ২০১৮