ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ইরানের হুমকির মুখে যুক্তরাজ্য থেকে সরানো হলো মার্কিন সামরিক বিমান নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হলো ইসরাইলি রাজনীতি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা: নিহত ৩ অসন্তোষ না কমলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ’র গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো আরও ৪৪ বাংলাদেশিকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর স্পেনে আবাসন সংকটের প্রতিবাদে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

সানি’র ‘আঁধার’ গান নিয়ে মঞ্চে আসছেন এডলফ খান

  • আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • / 510
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ বিনোদন প্রতিবেদকঃ   সানি’র ‘আঁধার’ গান নিয়ে মঞ্চে আসছেন এডলফ খান,  গাইবেন কণ্ঠশিল্পী সানি আজাদ। নাচবেন ফ্যাশন কোরিওগ্রাফার এডলফ খান । শুধু এডলফই নন; তার সাথে থাকছেন একজন নৃত্যশিল্পীও।

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আসা প্রতিভাবান কণ্ঠশিল্পী সানি আজাদ-এর ‘আঁধার’ গান নিয়েই মঞ্চে আসছেন এডলফ।

গানটির কথা লিখেছেন সাংবাদিক-গীতিকার রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী।

গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ।

গত ঈদে ‘সিডি চয়েস মিউজিক’ থেকে বাজারে আসা গানটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। ‘ইনডেক্স মিডিয়া পারফরমেন্স এ্যাওয়ার্ড’-অনুষ্ঠানেই পারফরমেন্স করবেন তারা।

আগামী ২৪ জুলাই, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায়ে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।

এ সম্পর্কে এডলফ খান বলেন, “সানি ভাইয়ের গানটি অনেক সুন্দর। মিউজিকের মধ্যেও আলাদা একটা মজা রয়েছে। আমি বরাবরই ভালো কিছু করার চেষ্টা করি।”

এবারও চেষ্টা করছি ‘আঁধার’ গানটিতে ভিন্ন ধারার একটি কোরিওগ্রাফি করতে। আশা করছি; সবার ভালো লাগবে। অনুষ্ঠানের আয়োজক সাংবাদিক ও সংগঠক লিপু খন্দকার বলেন, আমি সংগঠন নিয়ে কাজ করতে পছন্দ করি। বিশেষ করে প্রতিভা বিকাশে নতুনদের নিয়ে কাজ করার আগ্রহ আমার বেশি। কারণ নতুনদেরকেও সুযোগ দেয়া প্রয়োজন। সে জায়গা থেকেই আমি অনুষ্ঠানটি করে থাকি।

এবারের অনুষ্ঠানেও শোবিজরে বিভিন্ন সেক্টর থেকে সম্মানা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সম্মতি দিয়েছেন-আ,ক,ম মোজাম্মেল,এমপি (মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়)। সভাপতিত্ব করবেন- ব্যবসায়ী ও ইনডেক্স মিডিয়ার কর্ণধার জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে আরো গান পরিবেশন করবেন- কণ্ঠশিল্পী বিন্দিয়া খান, মন্টি, উপমা, শাহনাজ বাবু, মির্জা শামীমসহ আরো অনেকে। নাচবেন-চিত্রনায়িকা তানিয়া ঋতু, ছিমি ছিমরান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সানি’র ‘আঁধার’ গান নিয়ে মঞ্চে আসছেন এডলফ খান

আপডেট সময় : ০৩:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮