ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক’র ত্রাণ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : ০১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • / 346
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   গত ১৬ আগস্ট ২০১৭ ইং তারিখে দিনাজপুর জেলার গণেশতলার কেবিএম কলেজ আশ্রয় কেন্দ্র ও কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ৫০০ পরিবারকে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর দিনাজপুর শাখার মাধ্যমে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম এর উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ-এর দিনাজপুর শাখা ব্যবস্থাপক জনাব চৌধুরী মোঃ শহীদুল্লাহ্ উপস্থিত থেকে বন্যার্তদের ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী হিসেবে বিস্কুট, পাউরুটি চিড়া, মুড়ি, স্যালাইন এবং আনুষাঙ্গিক অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে দিনাজপুর চাউল কল মালিক সমিতির সভাপতি জনাব মোসাদ্দেক হোসেন, দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব জহির শাহ, স্থানীয় কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক’র ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭