শমরিতা হাসপাতাল লিমিটেডের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
- আপডেট সময় : ১১:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / 322
অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ
শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা এম এইচ শমরিতা হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ মিলনায়তনে তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল ২৯ ডিসেম্বর, রোববার বেলা ১১ঃ৩০ মিনিটে কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনের (সাবেক এমপি ও সিআইপি, উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ) সভাপতিত্বে সকলের উপস্থিতিতে সভায় সর্বসম্মতিক্রমে মোট ১৫ শতাংশ লভ্যাংশ যার ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস অনুমোদনসহ বিদায়ী অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ছিল ১২ শতাংশ।
কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন মনে করেন এবারে লভ্যাংশ বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানীর অংশীদারদের মধ্যে সুসম্পর্ক, আস্থা ও বিশ্বাস আরো মুজবত হয়েছে।
কোম্পানীর অংশীদারদের উদ্দেশ্যে তিনি বলেন-“শমরিতা হাসপাতাল লিমিটেড সর্বক্ষন মানব সেবায় নিয়োজিত এবং মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেই আজ এই অবস্থানে দাঁড়িয়েছে। আগামীতেও সকলের সম্মিলনে এই প্রতিষ্ঠান আস্থা ও নিষ্ঠার সাথে টিকে থাকবে ইনশাল্লাহ ।”
সভায় বেশ কয়েকজন শেয়ারহোল্ডার তাদের বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মকবুল হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন’কে হাসপাতালটির উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য বিশেষভাবে প্রসংশিত করেন।
এ সময় কোম্পানীর ভাইস চেয়্যারম্যান অধ্যাপক রিয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ. বি. এম. হারুন, পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও কোম্পানী সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন।
বিডিসংবাদ/এএইচএস




















