ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

এলপিজি নিয়ে বৃহৎ পরিসরে কাজ করছে ‘জেএমআই’: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

  • আপডেট সময় : ০৬:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • / 640

প্রতিমন্ত্রী নসরুল হামিদ'কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রাজ্জাক

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ ও বাণিজ্যে ডেস্কঃ  রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে উদ্বোধন হয়ে গেল “সাউথ এশিয়া এলপিজি সামিট ২০১৯” ।

গতকাল দুদিনব্যাপী এই সম্মেলন এবং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি বিভিন্ন কোম্পানীর এলপিজি স্টল পরিদর্শন করেন।

এ সময় তিনি বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই এলপিজি‘র স্টলে যান এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে নিজেই জেএমআই সম্পর্কে বলতে থাকেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি গতমাসে জেএমআই গ্রুপের একটি প্রোগ্রামে যেয়ে জানতে পারি তারা খুব বৃহৎ পরিসরে এই সেক্টরে কাজ করছে। শুধু এলপিজিই নয় তারা ব্যাকওয়ার্ড লিংকেজের পণ্যগুলোও তৈরি করবে এবং এই খাতে অনেক ভাল করবে বলে আমি আশাবাদী ‘।

এর সাথে তিনি জেএমআই এলপিজি’র জন্য শুভ কামনা জানিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় জেএমআই এলপিজির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রাজ্জাক এবং জেএমআই এলপিজির জিএম ও প্রধান বিপনন কর্মকর্তা সরদার জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি।

এই সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচীতে প্রায় ২০০ বিদেশী প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনে ৮০ টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান তাদের এলপিজি সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তি ও তথ্য উপস্থাপন করবেন। এশিয়া্ন এলপিজি শিল্প উন্নয়ন ও নিরাপদ করার লক্ষ্যে বিনিয়োগকারী, বিশেষজ্ঞ ও বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান এতে অংশ নেবে বলে জানান আয়োজকরা।

আজ ৪ মার্চ সন্ধ্যা ৬ টায় ওয়ার্ল্ড এলপিজি এ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিট টেইলরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুদিনব্যাপী সম্মেলেনর সমাপ্তি হবে।

এই সম্মেলন আয়োজনে সহযোগিতায় করেছে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং এলপিজি অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

জেএমআই গ্রুপের সকল সংবাদ দেখতে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলপিজি নিয়ে বৃহৎ পরিসরে কাজ করছে ‘জেএমআই’: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আপডেট সময় : ০৬:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯