ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

ব্রাজিলে ভাষা বুঝলে ব্যবসা সহজঃ প্রবাসী শ্যামল হারিছ

  • আপডেট সময় : ০৪:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯
  • / 1439
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীর আহমেদ মীরু, ব্রাজিল থেকেঃ

বাংলাদেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ প্রবাসে মানে দেশের বাইরে অবস্থান করে। মূলত পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতির কারণে তাদের ভিনদেশে পাড়ি জমাতে হয়। তাদের কেউ সমাজের অবস্থানে টিকে থাকতে না পেরে প্রতিষ্ঠিত হতে যায়, আবার অনেকে যায় দেশান্তর হয়ে পুরোপুরি বসবাস করতে। যে যেই অবস্থানেই যাক তাদের প্রত্যেকেই সেখানে কিছু করে টিকে থাকতে হয় বা বলা যায় কঠোর পরিশ্রম করে বেঁচে থাকা।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে বাংলাদেশের অনেক মানুষ জীবন মানের উন্নয়নের জন্য বসবাস করে। জীবিকার তাগিতে সেখানে বাংলাদেশিরা নানা কর্মকান্ডে জড়িত। তবে ব্রাজিলে বর্তমান প্রবাসীদের অভিমত রুটিরজির জন্য সেখানে চাকুরীর থেকে ব্যবসা অনেক বেশি লাভজনক এবং সহজ। সেখানে বিভিন্ন পুঁজিতে ব্যবসা শুরু করে অনকেই সফল। তবে এর মধ্যেও থাকে কিছু বাধা-বিপত্তি সেগুলো সম্পর্কে ধারণা না থাকলে সফলতা সহজ নয়। তাছাড়া ভিন্ন দেশে ভিন্ন ভাষাগত সমস্যা এবং যোগাযোগের মাধ্যম ভিন্নতা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হয়।

ব্রাজিলের একজন সফল উদ্যোক্তা নোয়াখালীর সন্তান শ্যামল রহমান হারিছ । দীর্ঘদিন যাবৎ তিনি ব্রাজিলে অবস্থান করছেন। শ্যামল রহমান হারিছ এমন এক সফল ব্যবসায়ী তাঁর বুদ্ধিদ্বীপ্ত চিন্তা ও ব্যবসায়ী মনোভাব নিয়ে কঠোর পরিশ্রম করে ব্রাজিলের মাটিতে একজন প্রতিষ্ঠিত, কিন্তু তাঁর এই সফলতা শুধুমাত্র নিজের কাছে সীমাবদ্ধ রাখেননি, তিনি তাঁর এই অবদান এবং বর্তমানে তাঁর উদ্যোগে এবং সহযোগিতায় ব্রাজিলে অসংখ্য প্রবাসী বাঙালীদের সফল উদ্যাক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যারব জন্য তিনি ব্রাজিলে প্রশংসিত ও এক দৃষ্ঠান্ত স্থাপন করেন।

বর্তমান তাঁর উদ্যোগে ব্রাজিলে জুন্দাই আর বার্জিয়া পাওলিস্তার দুটি মার্কেটে ব্রাজিল এবং বাংলাদেশের সমন্বয়ে এবং যৌথভাবে ব্যবসা পরিচালনা করছেন।

যেখানে ব্রাজিলিয়ান এবং বাংলাদেশিরা একসাথে হয়ে স্টল বা দোকান দিয়ে ব্যবসা-বানিজ্যে করে। যার ফলে ব্রাজিলে বাংলাদেশিদের একটি আলাদা অবস্থান তৈরী হয়েছে।

শ্যামল রহমান হারিছ বলেন, “আমি শুধু নিজ ব্যবসায়িক স্বার্থের কথা চিন্তা করে নয়, দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি ও ব্রাজিলে বাংলাদেশিদের একটা অবস্থানে নিয়ে যেতে আমার এই উদ্যোগ। বর্তমানে ব্রাজিলের শপিং সেন্টারের প্রায় সকল দোকানেই ব্রাজিলিয়ান এবং বাংলাদেশিরা যৌথভাবে কাজ করছে

ব্রাজিলের ব্যবসায়িক সুযোগ-সুবিধা নিয়ে হারিছ বলেন, “প্রায় ৮০ ভাগ প্রবাসী বংলাদেশীরা ব্রাজিলে ব্যবসায়ের সাথে জড়িত। এখানে অন্যসব কাজের থেকে ব্যবসা অনেক লাভজনক। তবে ব্রাজিলের পর্তুগিজ ভাষা না জানলে ব্যবসা করা অনেক কঠিন হয়ে যায় কারণ ব্যবসায়িক লেনদেন এবং যোগাযোগের জন্য এই ভাষায় দক্ষতা থাকা অত্যন্ত জরুরী।

হারিছের অনুপ্রেরণায় ব্রাজিলের অনেক ব্যবসায়ীরা এখন সফল। তারা মনে করেন দেশের বাইরে এমন সফল উদ্যোক্তার সান্নিদ্ধে আসতে পেরে আমরা সকলেই গর্বিত। এখানে কম পুঁজি নিয়ে ব্যবসা করা যায় যারা ব্রাজিলে এসে ব্যবসা করতে চান তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং এটি এখন মক্ষম সময়।

এছাড়া প্রবাসী শ্যামল রহমান হারিছ বিভিন্ন সামাজিক উন্নয়মূলক কাজে জড়িত আছেন। তিনি ব্রাজিলের প্রবাসী মসজিদ কমিটির সম্মান্বিত সদস্য এবং বৃহত্তর নোয়াখালী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নিয়োজিত আছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে ভাষা বুঝলে ব্যবসা সহজঃ প্রবাসী শ্যামল হারিছ

আপডেট সময় : ০৪:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯