ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

আসছে সানি আজাদ’র ২০ তম গান ‘তোর কারণে মরণ আমার’

  • আপডেট সময় : ১০:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ

আবারো নতুন গান নিয়ে আসছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ।

‘তোর কারণে মরণ আমার’ শিরোনামের গানটির কথা-সুর এবং মিউজিক করেছেন মাসুম। অচিরেই ‘সিডি চয়েস মিউজিক’র ব্যানারে মিউজিক্যাল ফিল্মসহ গানটি প্রকাশ হবে। মজার ব্যাপার হচ্ছে গানটিতে এবারও অভিনয় করেছেন সানি আজাদ। গল্প ভাবনাও তার। এর আগে বেশ কয়েকটি ভিডিও’তে মডেল হিসেবে থেকে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি। এবার তার সাথে নায়িকা হিসেবে ছিলেন নবাগত জিফান নিতু। আরো অভিনয় করছেন নিলয় এবং আহমেদ সাব্বির রোমিও, জে,সি জাহিদ । নির্মাণ করেছে ‘সিডি চয়েস মিউজিক’ টিম। এমনটাই জানালেন সানি আজাদ।

তিনি বলেন, “এটি আমার ২০তম মৌলিক গান। গানটির অসাধারণ কথা ও সুর এবং করেছেন মাসুম ভাই। আশা করছি গানটি শুনে সবার ভালো লাগবে। এবারও আমি চেষ্টা করছি মিউজিক্যাল ফিল্মটিতে ভিন্ন আঙ্গিকে হাজির হতে। এর মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং শেষ হয়েছে।”

কথা প্রসঙ্গে তিনি আরো বলেন, “আমি সঙ্গীত জগতে বেশি দিন নই। সবার দোয়া ভালোবাসায় এর মধ্যেই অনেকগুলো গান বাজারে আসছে। আমি বরাবরই চেষ্টা করি ভালো কিছু করতে। এবারের পরিকল্পনাও তাই।”

উল্লেখ্য-এর আগে সানি আজাদের ‘আমার যেদিন মরণ হবে’, ‘দুই জীবন’, ‘আধাঁর’ , ‘বেবী’সহ বেশ ক’টি গান আলোচনায় আসে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে সানি আজাদ’র ২০ তম গান ‘তোর কারণে মরণ আমার’

আপডেট সময় : ১০:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০