তানভীর হাসানের ক্যামেরায় আসছে সাচী
- আপডেট সময় : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
- / 293
বিনোদন ডেস্কঃ ‘আঁধার’ এবং ‘দুই জীবন’ গান নিয়ে বেশ আলোচনার পর এবার সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজদ নিয়ে আসছেন তার নতুন গান ‘বেবী’।
তরুণ কন্ঠশিল্পী ও সুরকার এফএ প্রিতম’র কথা ও সুরে গানটির মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন। গানটি বাজারে আসছে অডিও কোম্পানি ‘লায়নিক মাল্টিমিডিয়ার’ ব্যানারে।
এমনটাই জানালেন সানি আজাদ। তিনি বলেন, ‘বেবি’ একটা ভিন্নধারার গান। যারা মিউজিক ভালোবাসেন তাদের অনেক ভালো লাগবে। তাছাড়া গানের কথা গুলোও একটু ভিন্ন। তরুণদের অনেক পছন্দ হবে। অচিরইে গানটির মিউজিক ভিডিও’র শুটিং হবে। ভিডিওটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা তানভীর হাসান। আর এতে মডেল হিসেবে কাজ করবেন চলচ্চিত্র অভিনেত্রী সাচী নূর। আশা করছি; সবার ভালো লাগবে।
ওয়াহিদ শাহীন বলেন, ‘সানি ভাইয়ের সাথে এই প্রথম কাজ করলাম। গানের কথাগুলো খুবই চমৎকার। সানি ভাইয়ের সাথে কাজ করেও অনেক ভালো লেগেছে। একটা বিষয় লক্ষ করেছি।’
তিনি যখন গান গান খুবই যত্নসহকারে এবং খুবই প্রাণবন্ত ভয়েস ওনার। আমি চেষ্টা করেছি; ভালোকিছু উপহার দেয়ার। আমার ধারণা গানটি সানি ভাইয়ের জন্য ভালো কিছু নিয়ে আসবে।
এফএ প্রিতম বলেন, ‘সানি ভাই গানটি অনেক ভালো গেয়েছেন। আশা করছি; আমরা সবাই মিলে ভালো কিছু দিতে পারবো। পরিচালক তানভীর হাসান বলেন, গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওর গল্পটিও সুন্দর।’
আশা করছি ভালো কিছু উপহার দিতে পারবো। সাচী বলেন, ‘এক কথায় অসাধারণ গান। গানটিতে কাজ করতে পেরে সত্যিই আমার কাছে অনেক ভালো লাগছে। উল্লেখ্য- সানি আজাদ’র ‘বেবী’ ৭ম গান।‘
এর আগে রেজাউর রহমান রিজভী’র কথায় সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী’র সুরে ‘আঁধার’ এবং জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ’র কথা ‘দুই জীবন’ শিরোমানের গানটি দিয়ে বেশি আলোচনায় আসেন।
বিডিসংবাদ/এএইচএস


























