ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

ট্রাম্পের একাধিক সেক্স ভিডিও রাশিয়ার হাতে!

  • আপডেট সময় : ১০:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 1120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপ্রত্যাশিতভাবে হিলারি ক্লিনটনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্টের পদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ‌পোড় খাওয়া প্রতিদ্বন্দ্বীকে মাত করলেও প্রেসিডেন্ট হিসেবে তিনি যে খুব একটা শান্তিতে থাকবেন না তা টের পাওয়া যাচ্ছে তার শপথ গ্রহণের আগেই। বিবিসির খবর সত্যি হলে, রাশিয়ার হাতে রয়েছে হবু মার্কিন রাষ্ট্রপতির সেক্স ভিডিও! তাও আবার একটা নয়; একাধিক!

বিবিসি-র ওয়াশিংটন ডিসি-র প্রতিবেদক পল উড জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা প্রতিষ্ঠান সিআইএ সূত্রের খবর, রাশিয়ার হাতে রয়েছে ডোনাল্ট ট্রাম্পের একাধিক সেক্স ভিডিও, যাতে গণিকাদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে ট্রাম্পকে।

উডের সূত্র বলছে, অভিযোগের সত্যতা প্রমাণিত না হলেও অভিযোগ যে গুরুতর তা মেনে নিয়েছেন গোয়েন্দারা।

পেশায় শিল্পপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‌মহিলাদের সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ যদিও নতুন নয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক ভিডিও-তে ট্রাম্পকে একাধিক স্বল্পবসনা তরুণীর সঙ্গে দেখা গিয়েছে। সেই ভিডিও-তে মহিলাদের আপত্তিকরভাবে স্পর্শ করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে।

বিবিসির ওই সাংবাদিক জানিয়েছেন, একাধিক সূত্র থেকে মেলা খবরের ভিত্তিতে তিনি নিশ্চিত যে, ট্রাম্পের সেক্স ভিডিও রয়েছে মস্কো ও পিটার্সবার্গের হাতে। শুধু ভিডিও নয়, তাতে রয়েছে অডিও-ও। এই ভিডিও দিয়ে ভবিষ্যতে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারে বলেও মনে করছেন ওই সাংবাদিক।

সম্প্রতি জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কী কী ভিডিও ও নথি ব্যবহার করে রাশিয়া তাকে ব্ল্যাকমেইল করতে পারে তা একটি ৩৫ পাতার নথি পেশ করে জানিয়েছেন প্রাক্তন এক এমআই৬ এজেন্ট। যদিও বুধবার নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম সাংবাদিক বৈঠকে সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ট্রাম্প। সূত্র- বিবিসি, মিরর ও দ্য ইন্ডিপেনডেন্ট।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের একাধিক সেক্স ভিডিও রাশিয়ার হাতে!

আপডেট সময় : ১০:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭