ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা

অধিনায়কত্ব হারাচ্ছেন না মুশফিক!

  • আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • / 326
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই বাংলাদেশের ভরাডুবিতে অধিনায়ক মুশফিকুর রহিমের অধিনায়কত্ব হারানোর জোর গুঞ্জন উঠেছে। তার বিকল্প হিসেবে অনেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালের নাম নিচ্ছেন। বাংলাদেশের পরবর্তী পূর্ণাঙ্গ সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে দেড় মাস পর। ঘরের মাঠে সেই টেস্ট সিরিজে আরো একবার সুযোগ পেতে পারেন মুশফিক। বিসিবির অন্যতম একজন পরিচালক এমন তথ্যই দিয়েছেন বলে জানিয়েছে একটি অনলাইন পোর্টাল।

ব্লুমফন্টেইন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান জানান বাংলাদেশের টেস্টে সবচেয়ে সফল অধিনায়ক মুশফিক। বলেন, ‘সামনের সিরিজের আগে অনেক সময় আছে হাতে। এ সময়ে বোর্ড চাইলে আমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এখানে আমার ইচ্ছা-অনিচ্ছার কিছু নাই। অধিনায়ক হিসেবে আমি গর্বিত। এব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি না। আশা করি বোর্ড দলের ভালোর জন্য সেরা সিদ্ধান্তটাই নিবে। ব্যক্তির চেয়ে দেশের গুরুত্ব আগে।’

সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুশফিক বলেন, ‘দল ভালো করতে সব কৃতিত্ব যায় টিম ম্যানেজমেন্টের ভাগে, আর খারাপ করলে সব দোষ অধিনায়কের। আমি এটিও মেনে নিতে প্রস্তুত আছি।’

সিরিজের পারফরম্যান্স নিয়ে মুশফিক বলেন, ‘উপমহাদেশের অনেক দলই এখানে এসে ব্যর্থ হয়। আমাদের মাত্র দু’জন আছে যারা আগেরবার দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলো (মুশফিক ও ইমরুল কায়েস)। তবু আমরা সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি। এজন্য খারাপ লাগছে।’

নিউজটি শেয়ার করুন

অধিনায়কত্ব হারাচ্ছেন না মুশফিক!

আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭