ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

আদালতে কেঁদে সিলিস্তার প্রশ্ন

  • আপডেট সময় : ০৫:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ মে) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও সিলিস্তা রহমান (২২)।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়। তবে আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

শুনানির শুরুতে সিলিস্তা রহমানের কাছে এক আইনজীবী ওকালতনামায় সই নিতে যান। তখন সিলিস্তা আদালতে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমি ওকালতনামায় স্বাক্ষর দেবো কেন? আমি কীভাবে আসামি হলাম। আমি শুধু ওই বাসায় ছিলাম। তা ছাড়া কিছুই জানি না।’

অভিযুক্ত সিলিস্তা ওকালতনামায় স্বাক্ষর না করায় তার রিমান্ড বাতিলের বিষয়ে শুনানি হয়নি। পরে আদালত তাদের আট দিনের রিমান্ডের আদেশ দেন।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালতে কেঁদে সিলিস্তার প্রশ্ন

আপডেট সময় : ০৫:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪