ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা, জমি দখল ও হামলার অভিযোগ ঢাকায় চুরির স্বর্ণ ও টাকাসহ ভোলায় যুবক গ্রেপ্তার ইয়েমেনে সৌদি সেনাদের অবস্থানে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের আশায় উপকূলের অসহায় মানুষ নোয়াখালীতে মনা হত্যার আসামিদের ধরিয়ে দিতে পরিবারের লাখ টাকা পুরস্কার ঘোষণা মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে বসবে কয়েকশ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের অনুমোদন ট্রাইব্যুনালে খুনি জিয়ার দম্ভ ও সরকারের ব্যর্থতা নিয়ে শিবিরের ক্ষোভ শর্তহীন সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন সিনেটর এল-সায়েদের ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব অভিজ্ঞতা অর্জনে ডিআইআইটির শিক্ষার্থীদের শিল্প সফর

এলিয়েনদের খুঁজতে নাসার নতুন মিশন

  • আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • / 480
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিবার শীতল এক চাঁদে তারা এলিয়েনদের খুঁজতে মহাকাশযান পাঠাবে। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন বিজ্ঞানীরা।

মহাকাশযানটির নাম রাখা হয়েছে দ্য ক্লিপার। চলতি বছর অক্টোবরে এটি উৎক্ষেপণ করা হবে। ইউরোপা নামের উপগ্রহের উদ্দেশে যাত্রা শুরু করবে যানটি। বৃহস্পতির মোট ৯৪টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। বিজ্ঞানীদের ধারণা এর কোনো একটিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে।

মিশনটির প্রজেক্ট বিজ্ঞানী বব পাপালার্দো বলেন, ‘আমরা বুঝতে চাই, মহাবিশ্বে সত্যিই কি আমরা একা? যদি সত্যিই আমরা ইউরোপাতে প্রাণের অস্তিত্ব পাই তাহলে তা হবে দারুণ কিছু। মহাবিশ্ব নিয়ে আমাদের ধারণাই পাল্টে যাবে।’

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে যানটি। ব্যবহার করা হবে স্পেস এক্স এর ফ্যালকন হেভি রকেট। পাঁচ বছরের বেশি সময় লাগবে এটা গন্তব্যে পৌঁছাতে।

বিজ্ঞানীদের ধারণা ২০৩১ সালে, এটি বৃহস্পতির অক্ষে পৌঁছাতে পারে। সেখান থেকে ইউরোপর ওপরে গবেষণা চালাবে। ধারণা করা হচ্ছে উপগ্রহটি বরফ দিয়ে আবৃত।

পাপালার্দোা বলেন, ‘আমরা সেখানে খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা, স্পেকট্রোমিটার, ম্যাগনেটেমিটার ও রাডার ব্যবহার করবো। এগুলো বরফ ভেদ করে নিচে যেতে পারবে এবং জানাতে পারবে তা কতটা পুরু এবং ঠিক কতটা নিচে পানি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এলিয়েনদের খুঁজতে নাসার নতুন মিশন

আপডেট সময় : ০৫:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪