ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ , দুইটি সিএনজি জব্দ

  • আপডেট সময় : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতাঃ  সদর উপজেলায় দুটি সিএনজি ট্যাক্সি তল্লাসী চালিয়ে ৩০ হাজার ইয়াবা, নগদ ৩৫ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় পুলিশ ইয়াবা বহনকারী দুটি সিএনজি ট্যাক্সি জব্দ করে।

শুক্রবার (০৭ জুলাই) দুপুর দেড়টায় সদর উপজেলার চাদেরঁ পাড়া রাবার ডেম এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, টেকনাফ পল্লান পাড়ার সোলতান আহমদের পুত্র মো: আমান উল্লাহ (৩৫), আলী উল্লাহ (২৫), লেংগুর বিল এলাকার ফজল করিমের পুত্র সরওয়ার জাহান জুয়েল (২০) ও  মুচনি ক্যাম্প এলাকার আবুল কাশেমের পুত্র মো: ইউনুছ (২২)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃর্ত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাদেরঁ পাড়া র‌্যবার ডেম এলাকায় দুটি সিএনজি ট্যাক্সি তল্লাসী চালিয়ে ৩০ হাজার ইয়াবা, নগদ ৩৫ হাজার টাকা ও ৪ টি মোইল ফোনসহ তাদের আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজির মুল্য প্রায় ৯৪ লক্ষ টাকা। এ ব্যাপারে কক্সবাজার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ , দুইটি সিএনজি জব্দ

আপডেট সময় : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭