ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

গৃহকর্মী হত্যার অভি্যোগে গৃহকর্তা ও দারোয়ান রিমান্ডে

  • আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • / 374
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলীর বেগমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গৃহকর্তা মুন্সী মইন উদ্দিন ও দারোয়ান তোফাজ্জল হোসেন টিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বনশ্রী থানার এসআই মঞ্জুর হোসেন শনিবার এই দুজনকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক ঢাকার মহানগর হাকিম একেএম মাইন উদ্দিন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই আশরাফ আলী জানিয়েছেন।

শুক্রবার বনশ্রী জি ব্লকের চার নম্বর রোডের ওই সাত তলা থেকে গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে এলাকার গৃহকর্মী ও আশপাশের নিম্ন আয়ের মানুষরা প্রায় দুই ঘণ্টা ওই বাড়ি ঘিরে রাখে। তার একটি গাড়ি পুড়িয়ে দেয়; পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় লাইলীর ভাশুর শহীদুল ইসলাম বাড়ির মালিক, তার স্ত্রী ও দারোয়ানসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রাতেই খিলগাঁও থানায় হত্যামামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৃহকর্মী হত্যার অভি্যোগে গৃহকর্তা ও দারোয়ান রিমান্ডে

আপডেট সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭