ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামের পোস্তারপাড় থেকে ৬ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭
  • / 304
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি ছুরি ও ১টি লোহার রড। রবিবার রাতে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- মোঃ বাদশা (২৪), মোঃ জামাল (৩২), মোঃ কালু শেখ (২৬), মোঃ মুন্না (২৭), মোঃ আলাউদ্দিন (৪৫) ও মোঃ সোহেল (২৭)।
সোমবার বিকালে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম)  এএএম হুমায়ুন কবীরের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোস্তারপাড় জামে মসজিদের মূল ফটকের বিপরীতে আছমা খাতুন সিটিকর্পোরেশন স্কুলের প্রবেশের গলির মুখের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ছুরি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মহানগর ও আশপাশ এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত। ঈদুল ফিতর উপলক্ষে নিউ মার্কেট, রিয়াজউদ্দীন বাজার, আগ্রাবাদ, চৌমুহনী, টেরী বাজার ও অলংকার বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে আসছিল।

ডিবির প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানাগেছে তাদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামের পোস্তারপাড় থেকে ৬ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭