সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের বায়োজিদে একাধিক মামলার আসামী সন্ত্রাসী ফরিদ গ্রেফতার
- আপডেট সময় : ১২:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০১৭
- / 327
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার বাংলাবাজার ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী সন্ত্রাসী ফরিদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার ভোর একটি পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বাংলাবাজার ডেবারপাড় এলাকার পাহাড়ি জঙ্গলে আস্তানা গেড়ে নগরীতে ডাকাতি, খুন অপহরণসহ নানা অপরাধ কর্মকান্ড চালাচ্ছিল সন্ত্রাসী ফরিদ। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও খুন, ডাকাতি, অপহরণসহ ৭ মামলা রয়েছে।
























