সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের হাটহাজারীতে চোরাই মদসহ ২ নারী আটক
- আপডেট সময় : ১২:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- / 212
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের হাটহাজারী থেকে চোলাই মদসহ ইয়াসমিন আক্তার রুমা (২৬) ও মরিয়ম বেগম (২৩) নামের দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে হাটাহাজারী কলেজগেট এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেড় শতাধিক বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আটক ইয়াসমিন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এলাকার মৃত মনু মিয়া এবং মরিয়ম বেগম খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানাধীন বেতছড়ি এলাকার মুজিব মিয়ার মেয়ে।
আটকের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
























