ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপকে ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বিএসটিআই এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য (চানাচুর, দুধ, জুস) উৎপাদনের অভিযোগে আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর সাড়ে ১১ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ চট্টগ্রাম এলাকায় আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠানে র‌্যাব-৭ এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাবের সিনিয়র অফিসার লেঃ কমান্ডার আশেকুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধভাবে বিএসটিআই’র অনুমোদনবিহীন নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় রোধকল্পে র‌্যাব প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষকে এধরনের বিপদ থেকে মুক্ত করে ব্যপক প্রশংসা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মহানগরীর চট্টগ্রাম মহানগরীর ২৪৫/২৭৯ বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ চট্টগ্রাম এলাকায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে বিএসটিআই এর লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য (চানাচুর, দুধ, জুস) উৎপাদন করে বিক্রয় করছে “আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানী” ।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং বিএসটিআই, ফিল্ড অফিসার ফারহানা জাহান পারুলের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই অধ্যাদেশ (৩৭) ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ১৯ ধারা ও ভোক্তা অধিকার আইনের-৫২ ধারা মোতাবেক “আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিঃ কোম্পানী” এর সার্বিক ম্যানেজার মোঃ নজরুল ইসলমকে ২ লাখ ইনচার্জ কনডেন্টস মিল্ক এন্ড জুস এফএম আহম্মেদ আলীকে ১ লাখ ৫০ হাজার ও প্রোডাকশন ম্যানেজার মোঃ বকুল মিয়াবে ১ লাখ ৫০ হাজার টাকাসহ ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপকে ভ্রাম্যমান আদালতের ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭