ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

চট্টগ্রামে কুটুম্ববাড়ী রেস্তোরাঁকে ফের ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
  • / 295
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: রমজান মাসে ভেজাল বিরেধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত
চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়স্থ কুটুম্ববাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

পণ্যের মূল্য তালিকা না থাকাসহ অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অপরাধে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, পণ্যের মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রির অপরাধে কুটুম্ববাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও একাধিকার এ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডিত করা হয়েছিল।

এদিকে গলাকাটা বানিজ্যের অভিযোগে নগরীর জিইসিমোড়স্থ মিষ্টির দোকান মিষ্টি বিতানে ও ভ্রাম্যমান আদালতের পরিচালনার দাবী জানিয়েছে ক্রেতা সাধারণ। ক্রেতারা অভিযোগ করেন মিষ্টি বিতানের তৈরীকৃত নিম্নমানের সমুছা, সিংগারা , রোল  পেটিস ও কফি সহ খাদ্য সামগ্রী ছড়া দামে বিক্রি গলা কাটা বানিজ্য করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে কুটুম্ববাড়ী রেস্তোরাঁকে ফের ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭