ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় যুবলীগ কর্মী অমিত মুহুরী রিমান্ডে

  • আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • / 234
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর রিয়াজউদ্দিন বাজারে সংঘটিত জোড়া খুনের একটি মামলায় যুবলীগ কর্মী অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

বুধবার (১১ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক হাবিবুর রহমান বলেন, জোড়া খুনের মামলায় অমিত মুহুরীর সম্পৃক্ততা পাওয়ার পর তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করি।  অনুমতি পাবার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানাই।  আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেট থেকে আরমান ও হিরু নামে খুন হওয়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
হিরু পটিয়া উপজেলার মোজাফরবাদের আবদুর রহিমের ছেলে ও আরমান লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আমির খান চৌধুরী বাড়ির মো. ইদ্রিসের ছেলে।
এই ঘটনায় নগরীর কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলার এজাহারে অবশ্য অমিত মুহুরীর নাম ছিল না।

নগরীতে ইমরানুল করিম ইমন নামে এক যুবককে নৃশংসভাবে খুনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর অমিত মুহুরীকে কুমিল্লা থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় যুবলীগ কর্মী অমিত মুহুরী রিমান্ডে

আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭