ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামে পেটে করে ইয়াবা পাচার,গ্রেপ্তার-৩

  • আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:পলিথিনে মোড়িয়ে পেটের ভিতর করে ইয়াবা পাচারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তিনজন ইয়াবা পাচার কারীকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার, নিউমার্কেট ও সদরঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ধরা পড়েন তারা। । গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় তাদের পেট থেকে একে একে ১১৬টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। পুলিশকে ফাঁকি দিতে এই প্যাকেটগুলো বিশেষ কৌশলে পেটের ভেতরে ঢুকিয়ে নেয় তিনজন।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার আবদুস সালাম, নুর মোহাম্মদ ও শমশের আলী। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি এবং আরেকজনকে আসামি করে সদরঘাট থানায় পৃথক মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, আসামিরা ইয়াবাভর্তি ছোট ছোট প্যাকেটগুলো কলার মধ্য দিয়ে গিলে ফেলেছিলেন। গ্রেপ্তারের পর বিশেষ ব্যবস্থায় পেট থেকে একে একে ১১৬টি পলিথিন মোড়ানো প্যাকেট বের করা হয়। তিনজনের কাছ থেকে ৫ হাজার ৮০০ ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। ঢাকায় গিয়ে এগুলো বের করে বিক্রির কথা ছিল বলে তারা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পেটে করে ইয়াবা পাচার,গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০১:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭