ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার ফটিকছড়ি পৌরসভা, নগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সালাউদ্দিন কাদের (৩৫), ইমন উদ্দিন (২১) ও আবু তালেব ওরফে ছোটন (২৫)।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক লে. কমান্ডার আশেকুর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভিওআইপি সরঞ্জামসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

“পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার ও বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে ইমন ও তালেবকে গ্রেপ্তার এবং আরও সরঞ্জাম উদ্ধার করা হয়।”

তাদের কাছ থেকে ১০টি চ্যানেল ব্যাংক, দুইটি ফ্ল্যাক্সিলোড সার্ভার, মডেম, ল্যাপটপ, এয়ার কুলার, জিএসএম অ্যান্টেনাসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামগুলোর আনুমানিক দাম ৬০ লাখ টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তা আশেক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭