ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে সাংবাদিকের শিশুকন্যা রাইফা ‘হত্যা’ ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের রুল জারি

  • আপডেট সময় : ০৩:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • / 342
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সমকাল সাংবাদিক রুবেল খানের শিশু কন্যা রাদিফা খান রাইফার মৃত্যূর ঘটনায় তার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ ঘটনায় জড়িত ডাক্তারদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো: ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

পাশাপাশি চিকিৎসার অবহেলায় বা ভুল চিকিৎসায় মারা গেলে বা ক্ষতিগ্রস্থ হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কেন নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

রাইফার বাবা সাংবাদিক মোহাম্মদ রুবেল খান ক্ষতিপূরণ চেয়ে গত ৯ আগস্ট রিট দায়ের করেন। আবেদনের পক্ষে আজ শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও ব্যারিস্টার মোহাম্মদ এনাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী মোহাম্মদ এনাম জানান, আগামী ৪ সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল), বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের সভাপতি, ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট ৩ চিকিৎসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে সাংবাদিক কন্যা রাফিদা খান রাইফার মৃত্যূর ঘটনায় দায়ের করা মামলায় চার চিকিৎসককে উচ্চ আদালতের দেয়া চার সপ্তাহের জামিনের আদেশটি চট্টগ্রামের আদালতে জমা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালতে এই জামিননামা জমা দেওয়া হয়।

মামলার আসামিরা হলেন- রাইফার মৃত্যূতে অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত এবং ডা. শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলী।

আসামি পক্ষের আইনজীবী শহিদুর রহমান বলেন, চার চিকিৎসককে চার সপ্তাহের জামিন দিয়ে গত ৩০ জুলাই উচ্চ আদালত আদেশ দিয়েছেন। উচ্চ আদালতের আদেশটি নিয়ম অনুযায়ী আজ মঙ্গলবার নিম্ন আদালতে জমা দেয়া হয়।
প্রসঙ্গত দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যূ হয়। ভুল চিকিৎসায় তার মৃত্যূ হয়েছে অভিযোগ করে আন্দোলন করছেন সাংবাদিকরা।

এ ঘটনা তদন্তে গঠিত সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি ইতিমধ্যে প্রতিবেদন দেয়, যাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ ঘটনায় গত ২০ জুলাই অভিযুক্ত তিন চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত এবং ডা. শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলীর বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেছেন রাইফার বাবা রুবেল খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সাংবাদিকের শিশুকন্যা রাইফা ‘হত্যা’ ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের রুল জারি

আপডেট সময় : ০৩:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮