ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

চট্টগ্রামে হত্যার অভিযোগে ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৮:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তি হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মো. মান্নান ওরফে কানা মান্নান (২৫) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। শনিবার সকালে  ডবলমুরিং থানার পুলিশ নগরীর ঢেবার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, রিকশাচালক হত্যা মামলায় ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেওয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগর তৃতীয় হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে নেওয়া হয়।

গত ১৭ মে সকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পরণে ছিল চেক লুঙ্গি, নীল রঙের হাফ হাতা শার্ট ও রেইন কোট।

ওই ব্যক্তিকে বুকের বাম পাশ ও ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয় বলে তখন পুলিশ জানায়।

ওসি একেএম মহিউদ্দিন বলেন, আদালতে মান্নান জানিয়েছে, ওই ব্যক্তি ছিলেন রিকশাচালক, ছিনতাইয়ের উদ্দেশ্যে আরও দুই জনকে সঙ্গে নিয়ে সে তাকে হত্যা করেছে।

“টাকা ছিনিয়ে নেওয়ার সময় রিকশাচালক বাধা দিলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তারা; রিকশাটি নিয়ে বিক্রি করে দেয়।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে হত্যার অভিযোগে ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭