ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হেফজখানায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

  • আপডেট সময় : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • / 439
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধ: চট্টগ্রাম নগরীতে একটি হেফজখানার শিক্ষার্থী এক ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগে সেখানকার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক মো. ইসহাক (২৩) চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা।

তাকে বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার চাক্তাই এলাকার মকবুল সওদাগর মসজিদ সংলগ্ন দারুল এহসান হেফজখানা থেকে আটক করা হয় বলে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানিয়েছেন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, শিশুর পরিবার বলাৎকারের অভিযোগ করায় এক শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে; শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। “শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।”

নগরীর ময়দার মিল এলাকার বাসিন্দা ১১ বছর বয়সী শিশুটির পরিবারের স্থায়ী নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরে। তিন বছর আগে শিশুটিকে ওই হেফজখানায় ভর্তি হয়।
শিশুটির বাবা বৃহস্পতিবার বলেন, “আজকে সকালে ওর মা খাবার নিয়ে দেখা করতে গেলে ছেলে খুব কান্নাকাটি করছিল।
“এরপর তার মাকে জানায়- আগেও একাধিকবার ওই শিক্ষক তাকে বলাৎকার করেছে। ভয় দেখানোয় সে আমাদের কাউকে কিছু বলেনি।”
এর আগে ঈদের ছুটিতে বাসায় গেলে সেখান থেকে শিশুটি হেফজখানায় ফিরতে চাইছিল না বলেও জানান তার বাবা।

বৃহস্পতিবার সকালে শিশুটির মা ঘটনা জানার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ বিষয়ে জানানো হয়।পরে পুলিশ হেফজখানায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ওই শিক্ষককে আটক করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে হেফজখানায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

আপডেট সময় : ০৪:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭