সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০১৭
- / 197
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. নেজাম উদ্দিন (৩১) কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামের নূর আহমদের ছেলে।
শনিবার গভীর রাতে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন।
তিনি বলেন, নেজাম ট্রাকে করে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম আসছিলেন। খবর পেয়ে শাহ আমানত সেতু টোল প্লাজায় ট্রাকটি থামায় গোয়েন্দা পুলিশের একটি দল।
পরে তল্লাশি চালিয়ে ট্রাকের টুলবক্স থেকে ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করা হয়, যাতে মোট ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
নেজামের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ।


























